ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে বেশকিছু দিন আগে চেয়ারম্যান ঘোষণা করেছিলেন শহরকে প্ল্যাস্টিক মুক্ত করতে হবে। আর সেই অভিযান চালিয়ে যাচ্ছে জল কর আদায়কারী সমস্ত কর্মীরা। আজ এই কর্মীরা রথবাড়ী মোড় থেকে শুরু করে নেতাজী পৌর মার্কেট, রথবাড়ী বাজার এবং ফুট পাতের ধারে যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকানে তারা হানা দেয়। যে চিত্র উঠে আসে যে ফুল থেকে ফল সমস্ত ব্যবসায়ী নিষিদ্ধ করা কেরিব্যাগ রমরমিয়ে ব্যবহার করে চলেছেন। সেই ব্যবহার কারীদের দোকানে গিয়ে তাদের কাছ থেকে প্রচুর পরিমানে কেরিব্যাগ বাজেয়াপ্ত করে নিয়ে যায় ইংরেজবাজার পৌরসভার কর্মীরা। পাশাপাশি এও জানানো হয় যদি এর পরেও তারা কেরিব্যাগ করে তাহলে তাদেরকে ৫০০ টাকা জরিমানা ধার্য করা হবে।
অন্যদিকে ফল ব্যবসায়ী দের কাছে জানতে গেলে তারা বলে আমরা তেমন ভাবে কেরিব্যাগ ব্যবহার করছি না। কিন্তু পৌরসভা থেকে যে উদ্যোগে নিয়েছে তারা শুধু আমাদের মতো ছোট ব্যবসায়ীদের কাছে হানা দেয়। তারা যদি আগে যে সমস্ত বড় বড় জায়গা থেকে কেরিব্যাগ সাপলাই করছে তা বন্ধ করে তাহলে কেরিব্যাগ মার্কেটে আসবে না। তারা বলেন ক্রেতারা যে কোন জিনিস নিতে আসলে আমাদের কাছে কেরিব্যাগ চায়। তারা নিজেদের সঙ্গে কোন বাজারের ব্যাগ আনে না। ক্রেতারা তাদেরকে বলে যদি কেরিব্যাগে জিনিস দিবে তাহলে নিবে নাত নিবে না। এই কারনে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। এবার আমাদের দেখার পৌরসভা যে উদ্যোগে নিয়েছে প্ল্যাস্টিক মুক্ত শহর গড়ে তোলার তা আদোকি পুরন হবে। বিষয়টি এখন প্রশ্নের মুখে ?
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/JmmDukOS4II
মালদা